Image description

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের আগে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তবে ভাষণের দিনক্ষণ জানানো হয়নি।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, তিনি আশা করছেন, প্রধান উপদেষ্টা ভোটের আগে জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

উল্লখ্য, ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।