Image description

নিজ সংসদীয় এলাকার উন্নয়নে বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগর) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বিজয়নগর ও সরাইল উপজেলার বিভিন্ন স্থানে হওয়া জনসভায় তিনি এলাকায় গ্যাস সরবরাহ, পাবলিক ইউনিভার্সিটি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পৌরসভা করাসহ বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করেন।

বিজয়নগরের চান্দুরা ডাকবাংলো এলাকায় বক্তব্য রাখার সময় তিনি নিজের হাঁস প্রতীকের পক্ষে স্লোগান ধরেন। এ সময় এক ব্যক্তিকে তাঁর গায়ে রুমিন ফারহানার নাম ও তাঁর প্রতীক হাঁস এঁকে আসতে দেখা যায়, যা অনেকের নজরে আসে।

 

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে নিজ এলাকার হাসপাতালে নিজের চিকিৎসা করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ‘আমি সবার সঙ্গে পরামর্শ করে উন্নয়ন কাজগুলো করে যাব। যদি কাজ বাস্তবায়ন করতে না পারি তাহলে পাঁচ বছর পর নিলর্জ্জের মতো ভোট চাইতে আসব না।’