জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতু। তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই অধিকাংশই ভিত্তিহীন তথ্য প্রচার হয়ে থাকে। এবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে প্রথম স্বামী তালাক দেওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেছেন।
এ বিষয়ে সমালোচনাকারীদের জবাবে দিয়েছেন মিতু।
ফেসবুকে তাকে নিয়ে দেওয়া পোস্টটি শেয়ার করে মিতু লেখেন, বিয়ের বয়স ১৭ বছর। দুইটা মেয়ে আছে। আমার সংসার জীবন এত সুন্দর মাশা আল্লাহ। যারা আমাকে চিনেন, তারা জানেন। আমি স্বামীর সাপোর্টেই রাজনীতি করি।
দুই বিয়ের বিষয়ে তিনি বলেন, আল্লাহর কসম ১৭ বছরে হাজবেন্ডের সঙ্গে মনোমালিন্য হলেও ১ ঘণ্টা রাগ করে থাকছি এমন ইতিহাসও নাই। আর দুই বিয়া তো দূরের কথা। আল্লাহ এদের হেদায়েত দিন। এমন মিথ্যাচারের জন্য এমন শিক্ষা দিন যেন, দুনিয়ায় আর কোনো নারীকে নিয়ে মিথ্যার সাহস না পায়।