মেয়ের সঙ্গে ছেলে ও ছেলের বউয়ের ঝগড়া নিবারণ করতে গিয়ে মারধরে শিকার হয়ে মারা গিয়েছেন বাবা আলী আকবর (৬৫)। এবার ছেলে ছেলে ইউসুফ আলী (৩৬) ও পুত্রবধূ মরিয়ম বেগম শিউলীর (২৮) বিরুদ্ধে স্বামীকে হত্যার অভিযোগ তুলে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন নিহতের স্ত্রী রোকেয়া বেগম।
সোমবার (১৩ জানুয়ারি) বিকালে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের বলিয়া গ্রামের ইসমাঈল বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আলী আকবরের দুই ছেলে ও চার মেয়ে।
এ বিষয়ে ইউসুফ আলী অভিযোগ অস্বীকার করে বলেন, বাবা অসুস্থ।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, অভিযোগ পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দেওয়া হবে।