Image description

আগামী পাঁচ দিন প্রধানত শুষ্ক থাকতে পারে দেশের আবহাওয়া। এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রাত ও দিনের তাপমাত্রায় সামান্য ওঠানামা হতে পারে।

রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরের ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়, প্রথম দিন দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 
 

সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া দ্বিতীয় দিনে দেশের আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ দিন রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

 
 

মঙ্গলবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে তৃতীয় দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ দিনও বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। দেশের রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

 

বুধবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে চতুর্থ দিনে দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পঞ্চম দিনের পূর্বাভাসে বলা হয়, দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে, আগামী ৫ দিনের আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতিতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের আভাস নেই বলে জানিয়েছে অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি লঘুচাপ অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।