Image description

কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে ১০ জনুয়ারি। বুধবার দুপুরে এতথ্য জানানো হয়।

ড. মো. ওসমান ফারুকের পদত্যাগের ফলে আসটি শূন্য হয়। শূন্য হওয়া এ আসনটিতে সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজন করা হবে।


গত ১৭ নভেম্বর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য ওসমান ফারুক জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান। স্পিকার তার পদত্যাগপত্র গ্রহণ করেন। পরে বিকেলে সংসদের অধিবেশনে বিষয়টি অবহিত করেন তিনি।

শীর্ষনিউজ