সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎকালীন তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা অপরাধবিষয়ক সাংবাদিক রাজিব ঘোষকেও আটক করা হয়।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে তাদেরে আটক করা হয়।
একটি সূত্র জানিয়েছে, রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় ডিবিসি নিউজের কার্যালয়ের আশপাশ থেকে তাদের আটক করা হয়।
এ সময় সঙ্গে থাকা আরো দুই সাংবাদিককেও আটক করা হয়েছে বলে ওই সূত্র জানিয়েছে। তাদের মধ্যে একজন অপরাধবিষয়ক সাংবাদিক রাজিব ঘোষ বলে জানা গেছে।
উল্লেখ্য, ইকবাল সোবহান চৌধুরী ডিবিসি নিউজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
শীর্ষনিউজ