Image description

বেতন বাড়ানোর দাবিতে মিরপুরে আবার সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। শনিবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে মিরপুর ১০ নম্বর গোলচত্ত্বর এলাকায় সড়কে অবস্থান নেন তারা।

শ্রমিকদের সড়ক অবরোধের কারণে মিরপুর ১০ নম্বরসহ আশপাশের এলাকায় যানজট তৈরি হয়েছে। মিরপুর মডেল থানার ওসি হাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি স্ট্রিমকে বলেন, ‘এখনো (বেলা সোয়া ১১টা) সড়ক বন্ধ রয়েছে। অবরোধ প্রত্যাহারের বিষয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চলছে।’

উল্লেখ্য, গত কয়েকদিনে বেশ কয়েকবার বেতন বাড়ানোর দাবিতে মিরপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা।