Image description

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে পরপর দুটি খাবার তৈরির ভিডিও প্রকাশের পর কৌতূহল তৈরি হয়েছে। মাত্র ৯ মিনিটের ব্যবধানে ভিডিও দুটি প্রকাশ হওয়ায় অনেকে তার ফেসবুক প্রোফাইল হ্যাক হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১০ টা ৮ মিনিটে প্রথম একটি ভিডিও শেয়ার করা হয়। এরপর রাত ১০টা ১৭ মিনিটে আরেকটি ভিডিও প্রকাশ করা হয়।

ভিডিওগুলোর উৎস সম্পর্কে জানা গেছে, এগুলো স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে পারমিস আহমেদ ইকরার নিজের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করা হয়েছিল। সেখান থেকেই মেয়ের ভিডিও দুটি নিজের প্রোফাইলে শেয়ার করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ভিডিওতে দেখা যায়, পারমিস নিজ হাতে বিভিন্ন খাবার ও ডেজার্ট তৈরি করছেন। রান্নার প্রস্তুতি থেকে শুরু করে খাবার সাজিয়ে পরিবেশন পর্যন্ত বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়েছে এতে।

শুরুতে ভিডিও দুটি দেখে কেউ কেউ স্বরাষ্ট্রমন্ত্রীর ফেসবুক প্রোফাইলের নিরাপত্তা নিয়ে সন্দেহ প্রকাশ করলেও পরে বিষয়টি পরিষ্কার হয়।