কারও মৃত্যুর পর হানাহানি ও প্রতিশোধমূলক আচরণ পরিহার করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতির জামাতা ও বিএনপিপন্থি অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম। রোববার (২৫ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে তিনি এই আহ্বান জানান।
এ ধরনের রাজনৈতিক আচরণকে ‘আত্মঘাতী’ আখ্যা দিয়ে তিনি বলেন, ৫ আগস্টের আত্মত্যাগের পর নতুন প্রজন্মের সামনে হানাহানি মুক্ত রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করা উচিত।
পাঠকদের জন্য ফাহাম আব্দুস সালামের ফেসবুক পোস্টটি নিম্নে হুবহু তুলে ধরা হলো-
একটি ভিডিওতে দেখলাম কয়েকটি ছেলে মিলে মাইক হাতে ক্যানভাসিং করছে পিরোজপুরের মাটিতে ওরে দাফন হতে দিবো না। অনুমান করা ঠিক না বাট চেহারা পোশাক আশাক থেকে মনে হয় তারা ইসলামিস্ট। আমি বলছি না দলীয়ভাবে জামাতে ইসলামী এই সিদ্ধান্ত নিয়েছে - কিন্তু অন্ততপক্ষে কিছু জামাতে মুসলমান নিজেরা নিজেরা মিলে যে এই সিদ্ধান্ত নিয়েছে - এতটুকু বলা যায়।
এই বিকার আমরা প্রথম আওয়ামীদের মধ্যে দেখে হতবাক হয়ে গিয়েছিলাম। আপনাদের কেউ কেউ ঠিক সেই রাস্তাতেই এখন হাঁটছেন। আল্লাহর ওয়াস্তে এই বিকার থেকে বের হন। অনেক ত্যাগ, অনেক প্রাণের পর আমরা ৫ই অগাস্ট পেয়েছি। এই মাটিতে দম্ভ দেখায়েন না। আজকে আমাদের অবস্থা ভালো আছে। ভালো থাকুন এবং নেক্সট জেনারেশনকে দেখান যে আমরা হানাহানি থেকে বের হতে চাই।
আওয়ামীদের কাজ রিপিট করার মধ্যে কোনো বাহাদুরি নাই। তবে আওয়ামীদের কাজ না রিপিট করার মধ্যে বাহাদুরি আছে। তাছাড়া এ সমস্ত ইতরামি পলিটিকালিও সুইসাইডাল। মানুষ মোটেও পছন্দ করে না। আপনারাই জন-বিচ্ছিন্ন হবেন।
কেউ মারা গেলে তার বিচার আল্লাহর হাতে ছেড়ে দিন।