Image description

দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও কার্যকর করার জন্য ‘সাংগঠনিক উপ-কমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ, দলীয় কার্যক্রমের সমন্বয় এবং সার্বিক সাংগঠনিক ব্যবস্থাপনা সুসংহত করার লক্ষ্যে কাজ করবে এ কমিটি। এর প্রধান করা হয়েছে দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব মো. সারজিস আলমকে।

শনিবার (২৪ অক্টোবর) দলের দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও কার্যকর করার পাশাপাশি সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ, দলীয় কার্যক্রমের সমন্বয় এবং সার্বিক সাংগঠনিক ব্যবস্থাপনা সুসংহত করার লক্ষ্যে ‘সাংগঠনিক উপ-কমিটি’ গঠন করা হলো।

সাংগঠনিক উপ-কমিটির প্ৰধান হয়েছেন মো. সারজিস আলম। উপ-প্ৰধান হিসেবে রয়েছেন আরিফুল ইসলাম আদীব (দক্ষিণাঞ্চল), আলী আহসান জুনায়েদ (উত্তরাঞ্চল), সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ উত্তর) সাইফুল্লাহ হায়দার, সহ-সাংগঠনিক সম্পাদক শওকত আলী, সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ দক্ষিণ) এ.এস.এম. সুজাউদ্দীন, সহ সাংগঠনিক সম্পাদক জাওয়াদুল করিম।

সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ইমরান ইমন, সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব মাহাদী, সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ উত্তর) নাভিদ নওরোজ শাহ্, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম সৈকত, সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ডা. মো. কামরুল ইসলাম দর্পণ, সহ-সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) প্রকৌশলী কামরুল আরিফ, সহ-সাংগঠনিক সম্পাদক নাহিদ উদ্দিন তারেক।

 

সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) শাহরিন ইরা, সহ-সাংগঠনিক সম্পাদক মোল্যা রহমতুল্লাহ, সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ড. শামীম হামিদী, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী সালমান, সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) মিয়াজ মেহরাব তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক তানহা শান্তা, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ দক্ষিণ) আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন ও সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু।