গাজীপুর কারাবন্দি এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
নিহত ব্যক্তির নাম মোবারক হোসেন (৫৪)। তিনি গাজীপুর নগরীর পূবাইল থানার মেঘডুবি এলাকার মৃত আহসান উল্লাহর ছেলে।
মোবারক গাজীপুরের ৪০ নম্বর ওয়ার্ডের মেঘডুবি পুর্ব ইউনিট আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন।
গাজীপুর জেলা কারাগারের জেলার নূর মোহাম্মদ সোহেল জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে মোবারক বুকে ব্যথা অনুভব করেন। তাকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানিয়েছেন, পুবাইল থানার একটি সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার হয়ে গত ১৬ আগস্ট থেকে গাজীপুর কারাগারে বন্দি ছিলেন তিনি। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে আজ বুধবার বিকালে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।