Image description

শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

আজ বুধবার দুপুরে ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের ষড়যন্ত্র রোধে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশে থাকার আহ্বান জানান রাশেদ খাঁন।

 

আওয়ামী লীগের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, স্বৈরাচারী সরকার বিগত ১৬ বছর ভারতের আশীর্বাদে ক্ষমতায় ছিল। আওয়ামী লীগের সময় দেশে সব থেকে বেশি সংখ্যালঘু নির্যাতন হয়েছে, সব থেকে বেশি মন্দিরে হামলা হয়েছে।

এর আগে শিশু একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে দুর্গোৎসব অনুষ্ঠানে জেলা প্রশাসক নোমান হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কৃঞ্চ বিশ্বাস প্রমুখ।