Image description

জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ (মিষ্টি)।

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে তিনি পদত্যাগ করেন।

 

এর আগে ফেরদৌসী আহমেদ (মিষ্টি) মিষ্টিকে প্রধানমন্ত্রী পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে সংবাদমাধ্যমকে জানান অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এশিয়া পোস্টের পক্ষ থেকে সরকার দলীয় হুইপ আশরাফ উদ্দিন নিজানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাকে (ফেরদৌসী আহমেদ) পদত্যাগ করতে বলা হয়েছে বলে আমি শুনেছি। প্রধানমন্ত্রী সফর উপলক্ষে এ মুহূর্তে আমি এলাকায় আছি। পরে বিস্তারিত জানাতে পারব।

 

গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) ভাঙচুরের ঘটনা ঘটে। ফেরদৌসী আহমেদ ওই এলাকার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। হামলার ঘটনার পরপরই ফেরদৌসীর পদত্যাগের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।