Image description
 
Shafin Rahman(শাফিন রহমান)
 
 
সারাদিন যাবত বাংলাদেশি আর ইন্ডিয়ান মিডিয়ার ন্যারেটিভ দেখলাম যে, পাকিস্তান নাকি বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-২ এর জ্বালানি (ইউরেনিয়াম) বহনকারী বিমানকে তাদের এয়ারস্পেস ব্যবহার করতে দেয়নি; এজন্য বিমানটি ২৪ তারিখে পৌছানোর কথা থাকলেও বাংলাদেশ এখনও জ্বালানি পায়নি।
 
টিবিএস, বিসনেজ স্ট্যান্ডার্ড, দ্যা ট্রিবিউন সহ বিভিন্ন নিউজ পোর্টাল বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এর বরাতে নিউজটি করেছে।
 
খোজ নিয়ে দেখলাম, ফকির সাহেব এই তথ্য সর্বপ্রথম ভারতীয় মিডিয়া ANI কে দিয়েছেন। তিনি বলেছেন যে: “রাশিয়ান বিমানটি পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ে ইউরেনিয়াম আসতে পারেনি। তবে কেন পাকিস্তান অনুমতি দেয়নি, সেই কারণ বাংলাদেশ জানে না”।
 
কি হাস্যকর তাই না? বাংলাদেশের একজন হাই অফিসিয়াল হয়ে তিনি আরেকটা রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করলেন কিন্তু তার অভিযোগের কোনো ভিত্তিই নেই! তিনি নাকি জানেনই না!
 
এদিকে মাহবুব আনাম ANI কে এই তথ্য জানানোর পর ANI নিজ উদ্যোগে সরাসরি Rosatom এর একজন প্রতিনিধির কাছে ব্যাখ্যা চেয়েছিল কিন্তু রিপোর্ট প্রকাশের সময় পর্যন্ত রোসাটম কোনো জবাব দেয়নি এবং পাকিস্তানের ব্যাপারে কোনো ধরণের মন্তব্যই করেনি।
 
এমনকি Rosatom এর মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশে রুশ দূতাবাস, অন্য কোনো উচ্চপর্যায়ের রুশ কর্মকর্তা বা TASS, RIA এর মত রুশ রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম গুলো কেউই বলেনি যে পাকিস্তান তাদের বিমানকে আকাশসীমা ব্যবহার করতে দেয়নি।
 
তাহলে যেই প্রশ্নের উত্তর বাংলাদেশি কর্মকর্তারাও জানেন না, যে বিষয়ে Rosatom প্রকাশ্যে কিছু বলেনি, সেই প্রশ্নের উত্তর সংবাদমাধ্যমের হেডলাইনে এত নিশ্চিতভাবে কীভাবে চলে এলো..?
 
গত ১৭ তারিখ বাংলাদেশে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অভিত দোভাল গোপনে সফর করেছে, যেটা আজ ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টু ডে'তে এসেছে— কিন্তু এই ব্যাপারে কোন বাংলাদেশি মিডিয়া নিউজ করেনি।
দুইদিন আগে বাংলাদেশের উপর দিয়ে ভারতীয় ইন্টিলিজেন্সের একটি উইং ‘এভিয়েশন রিসার্চ সেন্টার'- ARC এর একটি সিগ্ন্যাল ইন্টিলিজেন্স (SIGINT) বিমান গেছে; সাস্পিসিয়াস হোক বা না হোক— বাংলাদেশের কোন একটা মিডিয়া এ ব্যাপারে কথা বলেনি।
 
ভারত থেকে ডিজেল কিনলে এই মিডিয়া এমনভাবে ফটোকার্ড বানিয়ে হেডলাইন দেয় যেন ডিজেল বাংলাদেশকে যাকাত দিয়েছে ভারত!
 
এমন মিডিয়া লইয়া আমরা কি করিব.?