Image description

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের যুগ্ম আহ্বায়ক শাহ আলম অনিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও হামলার ঘটনায় সরাসরি জড়িত ছিলেন মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের যুগ্ম আহ্বায়ক শাহ আলম অনিক। তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।