Image description

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। আজ রবিবার উপজেলার খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বেলা পৌনে ১১টার দিকে সীমান্ত পিলার ৬০/৯৮-আর এর নিকটবর্তী গেট দিয়ে ভারতের রামনগর ক্যাম্পের বিএসএফ সদস্যরা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা চালান। বিষয়টি খোসালপুর বিওপির টহলদলের নজরে আসে। বিজিবির সদস্যরা ওই ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশে বাধা দেন। বর্তমানে তিনি ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার কাছাকাছি অবস্থান করছেন।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এ বিষয়ে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের কাছে প্রতিবাদ ও আপত্তি জানানো হয়েছে।