Image description

ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনে উঠতে গিয়ে দুই পা হারানো রাবেয়া খাতুন (৩৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় যশোর নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

নিহত রাবেয়া খাতুন রাজধানী ঢাকার খিলক্ষেতের জোয়ার সাহারা এলাকার ইকবাল হোসেনের মেয়ে।

 

তিনি কালীগঞ্জে খালার বাড়িতে বেড়াতে এসেছিলেন।

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, আজ সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস মোবারকগঞ্জ স্টেশনে পৌঁছায়। ট্রেনটি ছাড়ার সময় রাবেয়া উঠতে গেলে পা পিছলে নিচে পড়ে যান। এতে ট্রেনের চাকায় কাটা পড়ে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশ গুরুতর আহত হয়।


মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান নয়ন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করেন। পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শীর্ষনিউজ