রাজধানীতে মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীকে আটকের পর পথচারীরা ছাড়িয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রগতি সরণির কুড়িল চৌরাস্তা এলাকায় মিছিল বের করে ছাত্রলীগ।
ভিডিওতে দেখা যায়, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এক দল লোক মিছিল নিয়ে সামনে এগোচ্ছে। এ সময় পেছন থেকে কয়েকজন ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যান। দৌড়ে পালাতে গিয়ে এক ছাত্রলীগ কর্মীকে আটক করেন এক ব্যক্তি।