হেলিকপ্টার থেকে নামলেন একজন প্রবাসী, তাকে ফুলেল শুভেচ্ছা জানালেন ওসি। কুষ্টিয়ার এমন এক দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর উঠেছে সমালোচনার ঝড়।
কারণ প্রবাসী ওই ব্যক্তি খোকসা পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী মো. রবিন রায়হান জসিমের ছোট ভাই। রবিন খোকসা পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।
ওসি অবশ্য ফুল দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তবে রবিন রায়হানের কথাটি খানিকটা ভিন্ন। তিনি বলেছেন, ‘ফুল কাদায় পড়ে যাচ্ছিল দেখে তা তুলে দিয়েছিলেন ওসি।’
খোকসা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কমলাপুর রুমীপাড়ার বাসিন্দা নাসির উদ্দিন শেখ। তিনি থাকেন সিঙ্গাপুরে। গতকাল রবিবার তার হেলিকপ্টারে খোকসায় পৌঁছার দৃশ্য ছড়িয়ে পড়ে ফেসবুকে।
স্থানীয়দের তথ্য অনুসারে, গতকাল দুপুর ১২টার দিকে খোকসা-জানিপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে একটি ভাড়া করা হেলিকপ্টার নামে। সিঙ্গাপুর থেকে বিমানে ঢাকায় পৌঁছানোর পর দ্রুত নিজ এলাকায় ফিরতে হেলিকপ্টারটি ভাড়া করেছিলেন নাসির।
ফুলেল অভ্যর্থনা স্বজনপ্রীতির নজির, পাশাপাশি সরকারি চাকরি বিধিমালারও পরিপন্থী।’
বিষয়টি নিয়ে আগামীর সময় জানতে চাইলে খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘এ ধরনের ব্যক্তিকে আমরা ফুল দিতেও পারি না, দিইও নাই। যাদের লোক, তারাই ফুল দিয়েছে।’
সেখানে নিজের উপস্থিতি নিয়ে প্রশ্নে তিনি বলেছেন, ‘আমরা কেবল নিরাপত্তার দায়িত্বে গিয়েছিলাম।’ একথা বলেই ফোন কলটি কেটে দেন তিনি।
বিষয়টি নিয়ে রবিন রায়হান বলছিলেন, ‘ওসি কাউকে ফুল দেননি। কাদার মধ্যে ফুল পড়ে যাচ্ছিল, সেটা উনি ধরাধরি করে দিয়েছেন মাত্র।
আলোচনায় উঠে এলেও এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। তিনি আগামীর সময়কে জানিয়েছেন, বিস্তারিত খোঁজ নিয়ে এ বিষয়ে পরে জানাবেন তিনি।