Image description

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়িতে ভাঙচুরের ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে মামলার আবেদন করেন তামান্না চৌধুরী প্রিয়াংকা নামের এক ব্যক্তি। আদালত বাদীর জবানবন্দি শুনে আবেদনটি আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন। বাদী পক্ষের আইনজীবী একে এম শরীফ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার আবেদনে অন্যান্য অভিযুক্তরা হলেন- ড. আসিফ নজরুল, ড. রেজওয়ানা হাসান, শফিকুল আলম, লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সারোয়ার ফারুকী, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূইয়া, মাহফুজ আলম, আক্তার হোসেন, মো. হাসনাত আব্দুল্লাহ, আব্দুল হান্নান মাসুদ, সার্জিস আলম, সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুম, ডা. তাসনিম জারা, নাসিরুদ্দিন পাটোয়ারী, আরিফুল ইসলাম আদিব, সালেহ উদ্দিন সিফাত।

অন্যান্য আসামিরা  হলেন- পিনাকী ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সরোয়ার, নুরনবী (অব. কর্ণেল), তাহরিমা জান্নাত সুরভী,  মো. মিলন, ফাহিম আল চৌধুরী, আবুল কালাম আজাদ।