জাতীয় সংসদের ১৩তম অধিবেশন শুরুর পূর্বে সংসদ ভবনের নান্দনিক সৌন্দর্য বর্ধন ও ধার্মিক মূল্যবোধের প্রতিফলনে বিশেষ পরিবর্তন আনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে আরবি ক্যালিগ্রাফিতে ‘‘লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অফিশিয়াল পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
ফেসবুক পোস্টে জানানো হয়, ২০২৬ সালের ১২ মার্চ জাতীয় সংসদের ১৩তম অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে আরবি ক্যালিগ্রাফিতে ‘‘লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ’’ স্থাপন করা হয়। ‘‘পাশাপাশি, প্রধানমন্ত্রীর নির্দেশনায় জাতীয় সংসদের প্রবেশদ্বারগুলোতে ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’— এই মূলনীতিটি খোদাই করে সংযোজন করা হয়েছে।’’