Image description

ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের ম্যাচের প্রথম ইনিংসে সতীর্থদের ব্যাটিং ব্যর্থতার মাঝে সেঞ্চুরি করছিলেন মেহেদী হাসান মিরাজ। তবে দ্বিতীয় ইনিংসে আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ পিছিয়ে আছে ৭৩ রানে। হতাশার মাঝেও প্রাপ্তি তাসকিন আহমেদ আর হাসান মাহমুদের বোলিং।

২ উইকেটে ৫১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে স্বাগতিকরা। অধিনায়ক কার্টিস প্যাটারসনের ফিফটি আর মিডল অর্ডারে টিগ উইলির ১৩০ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে অজিরা অল-আউট হয় ৩৫৫ রানে। বল হাতে ১৯ ওভারে ৫ মেডেনসহ ৪২ রান দিয়ে ৪ উইকেট নেন হাসান মাহমুদ। আর তাসকিন আহমেদ ৫৬ রানে নেন দুটি। ঘূর্ণিবলে দুই উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজও।

৯২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। ১৯ রান তুলতেই আউট হয়ে যান ওপেনার সাদমান ইসলাম (৬) এবং মুমিনুল হক (৬)। দুজনকেই শিকার করেন ক্যাম্পবেল থম্পসন, এর মধ্যে মুমিনুল হয়েছেন বোল্ড। আগামীকাল প্রস্তুতি ম্যাচের শেষদিন। ১৩ আগস্ট থেকে ডারউইনে মাঠে গড়াবে প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ আগস্ট থেকে।