একটি খোলা চিঠি :
প্রাপক : মাননীয় প্রধানমন্ত্রী,
বর্তমান ছাত্রদলের অবস্থা দেখে মনে হচ্ছে, এ সংগঠনকে আগের কাঠামোয় ধরে রাখা কঠিন হবে। এটি সামাজিক যোগাযোগমাধ্যমের যুগ—এখানে বলপ্রয়োগে খলনায়ক হওয়া সম্ভব , কিন্তু জনগণের মনে নায়ক হিসাবে জায়গা করে নেয়া কঠিন। ম্যাডাম বলে গেছেন, বস্তির ছেলে দিয়ে ছাত্রদল ভইরো না - খুবই প্রণিধানযোগ্য ও প্রফেটিক নির্দেশনা।
তাই আমার বিনীত প্রস্তাব, বর্তমান ছাত্রদলকে বিলুপ্ত করে সম্পূর্ণ নতুনভাবে সংগঠনটি গড়ে তুলুন। আপনাকে কাছে পেয়ে ছোট ছোট ছেলেমেয়েরা দারুন খুশী হয়।এদেরকে টার্গেট করুন। দরকার পড়লে কয়েক বছর বিলুপ্ত অবস্থায় থাকুক। এতে ছাত্রসমাজের কাছে একটি ইতিবাচক ও সাহসী বার্তা যাবে ।
নতুন ছাত্রদলকে তখন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও সিঙ্গাপুরের নেতৃত্ব বিকাশ (Leadership Grooming) মডেলের আলোকে নিয়মিত, মেধাবী ও সৃজনশীল শিক্ষার্থীদের নিয়ে সাজান ।
ছাত্রশিবিরের আদর্শিক চ্যালেঞ্জের জবাব শক্তি দিয়ে নয়, আরও উন্নত আদর্শ, যোগ্য নেতৃত্ব ও উন্নত সাংগঠনিক সংস্কৃতির মাধ্যমে দিতে হবে। অন্যথায় ভবিষ্যতে আবারও RAB এর মত কিছু তৈরি করেও শামাল দিতে পারবেন না।
বিষয়টি নিয়ে আমাদের আলোচনাটি শুনুন। কমেন্টে লিংক দেয়া আছে।