Image description

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে সংঘর্ষের মধ্যেই ঢাকা সরকারি আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন।

এ সময় আলিয়া মাদরাসার এক শিবিরকর্মীকে ক্রিকেট খেলার পায়ের প্যাড হাতে ঘটনাস্থলে দেখা যায়। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সংঘর্ষে দুই পক্ষের হাতে লাঠি, লোহার পাইপ ও ইট-পাটকেল দেখা যায়। অনেকের মাথায় ছিল হেলমেট।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের কারণে মাদরাসা শিক্ষা বোর্ডের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।