প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনা এখন অপ্রাসঙ্গিক, টেরোরিস্ট নিয়ে এখন কেউ কথা বলে না।
রবিবার (২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ফিরিয়ে আনা প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, ‘এটা প্রক্রিয়াধীন আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে উদ্যোগ নিয়েছে। আলাপ আলোচনা চলছে, অগ্রগতি হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবহিত করবে।’
সৌদি নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘হুথিদের প্রতিহত করার উদ্দেশ্যে এটি একটি জোট করা হয়েছে। তাদের প্রতিহত করতে যে ধরনের সহযোগিতা লাগবে, বাংলাদেশের যে সক্ষমতা আছে, সেই অনুযায়ী সহযোগিতা করবে।’