Image description

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির দ্রুত ও কঠোর তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

 

শুক্রবার (২৪ জুলাই) সকালে চাড়ালডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২১৯/২৪-আরসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, ভারতের ১২ ব্যাটালিয়ন বিএসএফের টিলাশন ক্যাম্পের সদস্যরা সাতজন পুরুষকে বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে চাড়ালডাঙ্গা বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জিরো লাইনের ভারতীয় অংশে অবস্থানরত ব্যক্তিদের শনাক্ত করে এবং তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। পরবর্তীতে নিকটবর্তী কাঁটাতারবিহীন অংশ দিয়ে তাদের ভারতীয় ভূখণ্ডেই ফেরত পাঠানো হয়।

 

 

নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের চেষ্টা প্রতিহত করতে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।