চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল প্রস্তুত হতে আরও চার থেকে পাঁচদিন সময় লাগবে। এরপর শিক্ষা মন্ত্রণালয় যখন চাইবে, তখনই ফলাফল প্রকাশ করা হবে।
রবিবার (১৯ জুলাই) দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলপকালে এসব কথা জানান আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
ঢাকা বোর্ড চেয়ারম্যান বলেন, এইচএসসি পরীক্ষার কারণে এবার ফলাফল প্রস্তুত করতে কিছুটা বেশি সময় লাগছে। তবে দ্রুত ফল প্রস্তুতির কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ফল প্রস্তুত হওয়ার পর আমরা মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করব। এরপর মন্ত্রণালয় যেদিন চাইবে সেদিনই ফল প্রকাশ করা হবে।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল ২০২৬ থেকে। পরীক্ষা চলে ২০ মে পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষাও শেষ হয়েছে।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় এ বছর পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ৫৭ হাজারের বেশি।