Image description

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে সড়ক অবরোধ করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৮টার পরে সংসদ ভবনের সামনের সড়কে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। 

 

একইভাবে মঙ্গলবার বিকেলে পুনরায় সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল নিয়ে সংসদ ভবনের সামনে গিয়ে তারা অবস্থান নেন।

বিক্ষোভের এক পর্যায়ে জাতীয় সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করলে লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।

 

এদিকে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রেক্ষিতে পরীক্ষা পেছানো বা মন্ত্রীর পদত্যাগের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।