টানা বৃষ্টিতে রাজধানীর নিউমার্কেট এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর ফলে সকাল থেকে মার্কেটের দোকানপাট বন্ধ রাখা হয়েছে।
তিনি বলেন, গত রাত থেকে অবিরাম বৃষ্টির কারণে নিউমার্কেট এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তাই সকাল থেকে নিউমার্কেটের দোকানপাট খোলা হয়নি।
তিনি জানান, আগামীকাল সোমবার পরিস্থিতি বুঝে দোকানপাট খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে গতকাল রাত থেকে বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকা ও সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে রাজধানীবাসীর ভোগান্তি বেড়েছে। ডিএমপির পক্ষ থেকে রাজধানীবাসীকে অপ্রয়োজনীয় ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে।