Image description

বিশ্বকাপ জ্বরে ভুগেছে বিশ্ব। ফুটবলের মাঠ এখন উত্তপ্ত ভূমি। চলছে বিশ্বকাপের হাইভোল্টেজ জ্বর। ক্রিস্টিয়ানো রোনালদোর টিম পর্তুগালের বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এবার সেই কাতারে যোগ দিলেন ব্রাজিলভক্ত অভিনেতা সাইদুর রহমান পাভেল।

 

পর্তুগালের হারের পর নিজের ফেসবুক স্ট্যাটাসে মজার ছলে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের এই অভিনেতা লেখেন, হেরেছি তাতে কোনো দুঃখ নাই, কিন্তু মেসির ৭ গোল, এমবাপ্পের ৭, হালান্ডেরও ৭। রানিং মাস চলেও ৭। আজকে তারিখও ৭...! ৭-এর কোয়ালে হিছা মারি।’

 

মজার ছলে দেওয়া পাভেলের এই স্ট্যাটাস প্রকাশের পরই তা সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই এটিকে পর্তুগাল ও তাদের সমর্থকদের উদ্দেশে হাস্যরসাত্মক খোঁচা হিসেবে দেখছেন।