Image description

আগস্ট মাসের শেষের দিকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ বলে জানিয়েছেন টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে আইসিটি ও টেলিকম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, আমরা দেশের টাকা যেন অপচয় না হয়, সেজন্য পর্যবেক্ষণ করে অতীতের প্রকল্পগুলো শেষ করা হচ্ছে। এরই অংশ হিসেবে দায়িত্ব নেয়ার পর পরমাণু চুল্লিতে ইউরেনিয়াম দেয়া হয়েছে। সব ঠিক থাকলে আগস্টের শেষ নাগাদ জাতীয় গ্রিডে দেয়া সম্ভব হবে।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিগগিরই ওয়ান আইডি তৈরির কাজ শুরু হবে জানিয়ে তিনি বলেন, এই আইডিতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন নাগরিকের সব তথ্য থাকবে।