বাংলাদেশে আরাকান আর্মি প্রধান আহত হয়ে চিকিৎসা নিচ্ছে। সম্প্রতি এমন একটি খবর ছড়িয়েছে। তবে এ সংক্রান্ত কোনো তথ্য না থাকার কথা জানালেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকের সঙ্গের আলাপকালে এ কথা বললেন তিনি।
আরাকান আর্মি প্রধান আহত হয়ে বাংলাদেশে চিকিৎসা নেওয়ার খবরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য আছে কি না জানতে চান এক সাংবাদিক। জবাবে খলিলুর রহমান বলেছেন, এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।
মিয়ানমার সীমান্তে দেশটির সামরিক বাহিনী আরাকান আর্মিদের প্রতি আক্রমণ জোরদার করেছে। সীমান্তের এপারে থাকা বাংলাদেশের নাগরিকরা উদ্বেগের মধ্যে আছে। এমন পরিস্থিতিতে আরও রোহিঙ্গা অনুপ্রবেশের ঝুঁকি তৈরি হয়েছে।
এ বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ আছে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্ত পরিস্থিতি নিয়ে আমরা নজর রাখছি। আমরা সীমান্তে নজরদারি বাড়িয়েছি।