হাম উপসর্গে সারা দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩১ জন।
রোববার (৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬২০। হামে এ পর্যন্ত নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯১। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫২৯ জন।
২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৬৬ জনের এবং এ নিয়ে গত ১৫ থেকে মোট ৯ হাজার ৬৮৬ জনের হাম শনাক্ত হয়েছে।
একই সময়ে ১ হাজার ২২১ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ হাজার ১২ জনে।