Image description

“আমরা ধারণা করছি বাংলাদেশে মাঝপথে আ.লীগকে নিয়ে আরেকটি নির্বাচন হবে” ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এমন বক্তব্য দিয়েছেন দাবি করে একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

 

এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানেএখানেএখানে এবং এখানে

 

তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।

 

প্রচারিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, ‘দৈনিক প্রভাতকন্ঠ’ নামে একটি পেজ থেকে সর্বপ্রথম (৩০ জুন সকাল ১১টা ৩৪ মিনিটে) পোস্ট করা হয়। এতে সংগঠনটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের ছবি ব্যবহার করে নীচের অংশে আলোচিত লেখাটি বসিয়ে দাবি করা হচ্ছে তিনি এমন বক্তব্য দিয়েছেন।

 

অন্যদিকে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত আলোচিত ফটোকার্ডটি আওয়ামী লীগ সংশ্লিষ্ট বিভিন্ন পেজ এবং গ্রুপে শতাধিকবার শেয়ার করতে দেখা গেছে। এছাড়াও ফটোকার্ডের দাবিটি বিশ্বাস করে প্রতিক্রিয়া ও ভিডিও কন্টেন্ট বানিয়ে আপলোড করেছেন অনেকে।

 

তবে প্রচারিত দাবিটির সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে দেশের প্রতিষ্ঠিত সংবাদমাধ্যম গুলোতে তার এমন বক্তব্যের সত্যতা নিশ্চিত করে এমন কোনো সংবাদ পাওয়া যায়নি। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সংগঠনটির ওয়েবসাইটে সার্চ করেও তার এধরনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

অর্থ্যাৎ, টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান “আমরা ধারণা করছি বাংলাদেশে মাঝপথে আ.লীগকে নিয়ে আরেকটি নির্বাচন হবে” এমন কোনো কথা বলেননি। তার বক্তব্য দাবিতে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।