Image description

জুলাই মাসের জন্য ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে অকটেন, পেট্রোল, কেরোসিন ও ডিজেল আগের নির্ধারিত মূল্যেই বিক্রি হবে।

মঙ্গলবার (৩০ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

 

মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়েছে, প্রতি লিটার অকটেনের দাম ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা, কেরোসিন ১৩৫ টাকা এবং ডিজেলের দাম ১১৫ টাকা বহাল থাকবে।

এর আগে জুন মাসেও একই মূল্য নির্ধারণ করা হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী জুলাই মাসেও ভোক্তাদের এসব জ্বালানি একই দামে কিনতে হবে।