Image description

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মোসলেহ উদ্দিন জনি (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

 

সোমবার (২৯ জুন) বিকেলে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

​গ্রেপ্তারকৃত মোসলেহ উদ্দিন জনি উপজেলার ২ নম্বর রাজাপুর ইউনিয়নের জয়নারায়ণপুর মৌলভী বাড়ির মৃত মো. মোস্তফার ছেলে।

 

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান এশিয়া পোস্টকে জানান, প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্টটি আমাদের নজরে আসে। পরে এ বিষয়ে আমরা অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। তদন্ত ও আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

​তিনি আরও বলেন, অনলাইন প্ল্যাটফর্মে আইনশৃঙ্খলা বিঘ্নিত হয় বা কোনো ব্যক্তির সম্মানহানি ঘটে—এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের নিয়মিত নজরদারি রয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে দায়িত্বশীল ও সংযত থাকার আহ্বান জানান তিনি।