ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনতে সরকার সব ধরনের কঠোর উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৩০ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী দুঃশাসনের কারণে ব্যাংকিং সেক্টর নিয়ে জনমনে উদ্বেগ রয়েছে।
পাচার হওয়া অর্থ ফেরত প্রসঙ্গে তিনি জানান, ‘বিদেশে পাচারকৃত অর্থ ও সম্পদ ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার এরই মধ্যে ১৩টি দেশে ২৩টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্টেন্স রিকোয়েস্ট (MLAR) পাঠিয়েছে। এ ছাড়া ১৫টিরও বেশি ক্ষতিগ্রস্ত ব্যাংক আন্তর্জাতিক সম্পদ উদ্ধারকারী প্রতিষ্ঠানের সঙ্গে ৬০টিরও বেশি নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে।