মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মালয়েশিয়া ও বাংলাদেশের দুজন শিল্পীর গান ব্যবহার করা হয়।
মঙ্গলবার (২৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে এক বার্তার সঙ্গে ভিডিও প্রকাশ করেন।
বার্তায় আনোয়ার ইব্রাহিম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী ও যৌথ অঙ্গীকারের প্রতিফলন বলে অভিহিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
বার্তায় তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর, যা দায়িত্ব গ্রহণের পর তার প্রথম আনুষ্ঠানিক সফর।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ জুন মালয়েশিয়া সফরে যান। ২২ জুন মালয়েশিয়া থেকে চীন সফরে গেছেন তিনি। আগামী ২৬ জুন চীন সফর শেষে দেশে ফিরবেন তারেক রহমান।