Image description

সদ্য ঘোষিত জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে পদায়নের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও পদ বাণিজ্যের অভিযোগ তুলেছেন সংগঠনের পদবঞ্চিত নেতারা। 

Advertisement

রাজনীতিতে দীর্ঘদিন অনিয়মিত ও অযোগ্যদের পদায়ন এবং রাজপথের পরীক্ষিত, ত্যাগী ও নির্যাতিত নেতাদের বাদ দেওয়ার প্রতিবাদে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে একটি লিখিত অভিযোগ পত্র (স্মারকলিপি) দাখিল করেছেন তারা।

সোমবার (২২ জুন) সকালে ধানমন্ডিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের সরকারি বাসভবনে সাক্ষাৎ করে পদবঞ্চিত যুবদল ও সাবেক ছাত্রদল নেতারা এই অভিযোগ পত্র তুলে দেন।

অভিযোগপত্র দাখিলকালে উপস্থিত নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সদ্য ঘোষিত যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ত্যাগী ও রাজপথের লড়াকু সৈনিকদের মূল্যায়ন করা হয়নি। উল্টো নিষ্ক্রিয় ও অযোগ্যদের বড় বড় পদ দেওয়া হয়েছে। তারা এই কমিটির অনিয়ম ও পদ বাণিজ্যের সুষ্ঠু তদন্ত দাবি করেন। একই সঙ্গে অযোগ্যদের বাদ দিয়ে রাজপথের পরীক্ষিত, জেল-জুলুমের শিকার ও যোগ্যতা সম্পন্ন যুবদল নেতাদের দ্রুত সময়ের মধ্যে কমিটিতে অন্তর্ভুক্ত করতে জনাব রুহুল কবির রিজভীর সহযোগিতা কামনা করেন।

স্মারকলিপি প্রদানকালে ছাত্রদল ও যুবদলের সাবেক শীর্ষস্থানীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

এদের মধ্যে উপস্থিত ছিলেন— রফিকুল ইসলাম রফিক (সাবেক সহ-সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), মো. হুমায়ুন কবির (সাবেক সহ-সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), সাজ্জাদ হোসেন উজ্জ্বল (সাবেক সহ-সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), জাকির হোসেন খান (সাবেক সহ-সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), মো. দুলাল হোসেন (সাবেক সদস্য - সহ-সাধারণ সম্পাদক পদমর্যাদা, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি), খালিদ মাহমুদ মাসুদ (সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি), অলিউদ্দিন সুমন দেওয়ান (সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি), আবুল হাসান (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), সেলিম হোসেন মুন্না আকন্দ (সাবেক সদস্য, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি), আনোয়ার জাহিদ (সাবেক সহ-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), শরীফ মোহাম্মদ ফরহাদ দিপু (সাবেক সহ-সভাপতি, ছাত্রদল ঢাবি), আরিফুল ইসলাম আরিফ (সাবেক সহ-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), কাজী মেজবাউল আলম (সাবেক সহ-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), মুজাহিদুল ইসলাম (সাবেক সহ-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), তুষার (সাবেক সহ-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), সবুর খান সাগর (সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), স্বপন মন্ডল (সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), রবিউল হাসান আরিফ (সাবেক সহ-ক্রীড়া সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), মহিবুল্লাহ জয় (সাবেক সদস্য, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), খশরু আহমেদ হিরন (সাবেক ছাত্রনেতা, ঢাবি), জহিরুল ইসলাম দিদার (সাবেক ছাত্রনেতা, ঢাবি), খলিলুর রহমান জনি (সাবেক সদস্য, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), নজরুল ইসলাম নাহিদ (সাবেক সহ-সভাপতি, ঢাবি ছাত্রদল), নজরুল ইসলাম নজরুল (সাবেক ছাত্রনেতা, জবি) এবং দুলাল মাতব্বর (সাবেক ছাত্রনেতা, ঢাকা মহানগর পূর্ব)।

নেতারা আশা প্রকাশ করেন, দলের হাইকমান্ড যুবদলের এই সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন এবং প্রকৃত ত্যাগীদের মূল্যায়ন করবেন।