বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ গঠনের হুঁশিয়ারি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট চৈতালী চক্রবর্তী। তিনি বলেন, এই বাংলাদেশ আমার। আদি বাংলাদেশও আমার। আপনারা বেশি বাড়াবাড়ি করলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাহায্য চেয়ে আমরা সনাতনীদের জন্য আলাদা একটি প্রদেশ করব।
শুক্রবার (১৯ জুন) একটি বেসরকারি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
চৈতালী চক্রবর্তী বলেন, অতীতে আমরা যেমন হিন্দু, মুসলিম, খ্রিস্টান ও বৌদ্ধ মিলে একসঙ্গে ছিলাম। এখনও ওই রকম থাকতে চাই। কিন্তু আপনারা তেমন চান না।
হিন্দু-মুসলিম দাঙ্গা লাগে এমন কিছু না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমার মন্দিরে আপনাকে নিমন্ত্রণ করলে আপনার ভালো লাগলে আসবেন। ভালো না লাগলে আসবেন না। কিন্তু এমন কিছু করবেন না, যাতে করে হিন্দু-মুসলিম দাঙ্গা বাঁধে।
দাঙ্গা লাগলে কেউ পার পাবে না হুঁশিয়ারি দিয়ে চৈতালী বলেন, আপনারা দুইটা মারলে আমরাও একটা মারব।