Image description

ছয় দফা দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভের ডাক দিয়েছেন বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত পোস্টগ্রাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকসহ মেডিকেলের শিক্ষার্থীরা। 

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেবেন বলে জানা গেছে। ছয় দফা দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতো ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলাকালীন সময়ে নতুন করে শাহবাগে অবস্থানের ঘোষণা দেন ট্রেইনি-ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেলের শিক্ষার্থীরা। 

এর আগে রবিবার ছয়দফা দাবিতে প্রথম দিনের মতো কর্মবিরতি পালন করেন  ইন্টার্ন চিকিৎসকরা। পরে তাদের আন্দোলনকে সমর্থন জানিয়ে মাঠে নেমেছেন ট্রেইনি চিকৎসকরাও। আজ দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা।