Image description

রাজধানীর মতিঝিলে লোকমান (৪৫) নামের এক ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তার হাতে ও পায়ে তিনটি গুলি লেগেছে। তাকে উদ্ধার করে নেওয়া হয়েছে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে।

রবিবার (৭ জুন) বিকেল সোয়া ৩টার দিকে মতিঝিল শাপলা চত্বরে জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে মতিঝিল থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানালেন, লোকমান মানি এক্সচেঞ্জের ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তিনি শাপলা চত্ত্বর দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তাকে গুলি করে। এ সময় দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা একটি ব্যাগ নিয়ে যায়। ব্যাগে ১৭ লাখ টাকা ছিল।

তিনি আরো জানান, ব্যবসায়ীর হাতের কনুইয়ের নিচে একটি এবং পায়ের হাঁটুর নিচে দুটি গুলি লাগে। কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।