Image description

ঝিনাইদহে গ্রেপ্তার হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারের দাবি জনানো হয়েছে।

 

শনিবার (৩০ মে) সকালে শহরের পায়রা চত্বরে দলটির জেলা শাখার পক্ষ থেকে এ কর্মসূচি পালিত হয়।

 

এতে ব্যানার-ফেস্টুন নিয়ে দলের নেতাকর্মী ছাড়াও গ্রেপ্তারদের পরিবারের সদস্যরা অংশ নেন। কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাসহ জেলার নেতারা বক্তব্য দেন।

 

বক্তারা অভিযোগ করেন, গত ২২ মে ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করে উল্টো এনসিপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার এনসিপি নেতা অয়ন এবং আশিককে দ্রুত মুক্তি ও মামলা প্রত্যাহার করে নিতে হবে।