গোপালগঞ্জ সদরে মোটরসাইকেলে ধাক্কা দিয়ে উল্টে গেছে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি বাস। এতে পাঁচজন নিহত ও অন্তত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদরের বেদগ্রাম এলাকায় ঈদের দিন দুপুর ১২টার দিকে ঘটে গেল এ দুর্ঘটনা।
সদর থানার ওসি আনিসুর রহমান প্রাথমিকভাবে এসব তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে দুজন মোটরসাইকেল আরোহী ও তিনজন বাসযাত্রী বলে জানিয়েছেন তিনি।
আহতরাও বাসযাত্রী বলে জানা গেছে। তাদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।