Image description

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল-স্লোগানের প্রতিবাদে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে দলটির নেতারা বলেন, ‘জানাজার মতো একটি ধর্মীয় সংবেদনশীল অনুষ্ঠানে মেয়র শাহাদাত হোসেনের সামনে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা স্লোগান দেওয়ার সাহস কিভাবে পেল, এই প্রশ্ন আজ ছাত্র-জনতার মধ্যে। আওয়ামী লীগকে ভোটব্যাংক হিসেবে ব্যবহারের জন্য এই সুযোগ করে দেওয়া হয়েছে কি না আমরা জানতে চাই।’

আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মহানগর এনসিপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নগর এনসিপির আহ্বায়ক মীর মোহাম্মদ সোয়াইবের সভাপতিত্বে ও সদস্য সচিব আরিফ মঈনুদ্দিনের সঞ্চালনায় সমাবেশে সিনিয়র যুগ্ম সদস্যসচিব নিজাম উদ্দিন ও হুজ্জাতুল্লাহ বিন ফারুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিদুয়ান হৃদয় বক্তব্য রাখেন।

সমাবেশে থেকে এনসিপি নেতারা চট্টগ্রামে আওয়ামী লীগকে পুনর্বাসনের যে কোনো অপচেষ্টা প্রতিহত করার ঘোষণা দেন। সমাবেশ শেষে মিছিল করেন দলটির নেতাকর্মীরা।