নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৫ জনই মারা গেছেন। শুক্রবার (১৫ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান।
তিনি জানান, কালামের শ্বাসনালিসহ শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। কালামের স্ত্রী সায়মা ৬০ শতাংশ, মুন্না ৩০ শতাংশ, কথা ৫২ শতাংশ ও মুন্নি ৩৫ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি ছিলেন । তাদের সবার অবস্থা আশঙ্কাজনক ছিল। চিকিৎসাধীন অবস্থায়দগ্ধ ৫ জনই মারা গেছেন।
গত রোববার (১০ মে) ফতুল্লা গিরিধারা এলাকার গ্রাম বাংলা টাওয়ারের সামনের বাড়িতে গ্যাস বিস্ফোরণে সবজিবিক্রেতা কালাম (৩৫), তার স্ত্রী সায়মা (৩২), তাদের ছেলে মুন্না (১২), দুই মেয়ে কথা (৪) ও মুন্নি (৭) দগ্ধ হন।
এর আগে গত রোববার (১০ মে) সকাল ৭টার দিকে ফতুল্লা গিরিধারা এলাকার গ্রাম বাংলা টাওয়ারের সামনের একটি বাড়িতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
প্রতিবেশীরা জানান, রোববার সকালে বিকট শব্দে বিস্ফোরণের পর ঘরে আগুন জ্বলতে দেখে তারা পরিবারটিকে উদ্ধার করে দ্রুত বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসার গ্যাস লিকেজ থেকেই এই বিস্ফোরণ হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আবুল কালামের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলে এবং সালমার বাড়ি বরিশালের বাবুগঞ্জে। ঘটনার দিন সকালে সবজি আড়তে যাওয়ার আগে তরকারি গরম করতে গিয়ে দিয়াশলাই জ্বালাতেই জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে।
শীর্ষনিউজ