সিরাজগঞ্জে আপন শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার দায়ে পিতা আক্তার হোসেনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এই কারাদণ্ড প্রদান করেন। এই আদালতের পাবলিক প্রসিকিউটর মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত আক্তার হোসেন সলঙ্গা থানার বাসুদেবকোল গ্রামের মোজাহের আলীর ছেলে।
মালায় উল্লেখ করা হয়েছে, পারিবারিক কারনে আক্তার হোসেন তার স্ত্রী পারভীন খাতুনকে তালাক দেয়। তাদের সাংসারিক জীবনে দুটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। বড় মেয়ের (৯) দ্বিতীয় শ্রেণীতে পড়াশুনা করে। স্ত্রীকে তালাকের পর দুই মেয়েকে নিয়ে আক্তার হোসেন তার বাড়িতে বসবাস করেন। দুই মেয়েকে প্রায় সময়ই মারপিট করতেন আক্তার হোসেন।
২০২৫ সালের ১২ এপ্রিল বিকেলে আক্তার হোসেনের বড় মেয়ে বাড়ির পাশে প্রাইমারি স্কুল মাঠে খেলাধুলা করছিল। এমন সময় আক্তার তার মেয়েকে কৌশলে ডেকে নিয়ে বাড়ির পশ্চিম পাশে বাঁশ ঝারের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে বাড়ির আশপাশের লোকজন ছুটে আসলে আক্তার হোসেন চলে যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় ছাত্র-জনতা আক্তার হোসেনকে আটক করে পুলিশে দেয়।
এঘটনায় শিশুর ফুপাতো মামা সাব্বির হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার স্বাক্ষ্য প্রমান শেষে শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগ প্রমাণিত হওয়ায় পিতা আক্তার হোসেনকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করেন।
শীর্ষনিউজ