ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। তাই সে সকল এলাকার নদীবন্দরে তোলা হয়েছে এক নম্বর সংকেত।
রোববার (১০ মে) আবহাওয়া অফিস থেকে এমন পূর্বাভাস দেয়া হয়েছে।
আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানান, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারিপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।