কুমিল্লার চৌদ্দগ্রামে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে হারুনুর রশিদ নামে এক ব্যবসায়ীর বসতঘরে আগুন দিয়ে সর্বস্ব পুড়িয়ে দেওয়ার অভিযোগে উঠেছে ভাইয়ের বিরুদ্ধে।
আজ বুধবার ভোররাতে উপজেলার গুণবতী ইউনিয়নের দশবাহা দক্ষিণ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ব্যবসায়ী হারুনুর রশিদ আপন ভাই এনামুল হকসহ ১২ জনের বিরুদ্ধে বুধবার চৌদ্দগ্রাম থানায় চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, ব্যবসা করার সুবাদে হারুনুর রশিদ দীর্ঘদিন যাবৎ সপরিবার নিয়ে ঢাকায় বসবাস করে।
খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বসতঘরে থাকা ৪টি খাট, ১টি
ফ্রিজ, ৩টি টেবিল, ১টি বড় সোফা, ১০টি চেয়ার, ১টি শোকেস, ১টি সিসি ক্যামেরা মনিটর, সিলিং ফ্যান ৪টি ও ঘরের ভেতরে থাকা মূল্যবান কাগজপত্রসহ ৩০ হাজার টাকা, বিভিন্ন আসবারসহ ৩০ লাখ টাকার ক্ষতিসাধন হয়।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের হুমায়ুন কবির বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোছাইন বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযোগ পেয়েছি এবং এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’